পোড়াকাটলা দীপায়ন মাধ্যমিক বিদ্যালয়
বিদ্যালয়ের সংক্ষিপ্ত বিবরণী
সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার অন্তর্গত বুড়িগোয়ালিনী ইউনিয়নের বিশ্ব ঐতিহ্য ম্যনগ্রোভ সুন্দরবনের পাদদেশে খোলপেটুয়া নদী বিধৌত পোড়াকাটলা দীপায়ন মাধ্যমিক বিদ্যালয়টি অবস্থিত।১.০০(এক) একর জায়গার উপর অত্র বিদ্যালয়ে একটি সুরম্য ভবনসহ সুদৃশ্য একটি খেলার মাঠ আছে।বলিষ্ট ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত সুদক্ষ ১৯ জন শিক্ষক/কর্মচারীর সমন্বয়ে সুষ্ঠভাবে পাঠদান সহ সকল কার্যক্রম সুচারুরূপে পরিচালিত হয়। বর্তমানে ২৫৩ জন ছাত্র/ছাত্রী অধ্যায়নরত।প্রতিবছর খেলাধুলা,বিতর্ক প্রতিযোগিতা,বিজ্ঞান মেলা,স্কাউট ও পাবলিক পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখে।
প্রতিষ্ঠাকালঃ১৯৯৯ খ্রিঃ
বিদ্যালয়ের ইতিহাস
বিশিষ্ট বিদ্যানুরাগী ব্যক্তিত্ব তৎকালীন কলবাড়ী নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু খগেন্দ্র নাথ মন্ডল মহোদয়ের ঐকান্তিক স্বপ্নে ‘স্বপ্ন দ্রষ্টা’র ভূমিকায় ২ ডিসেম্বর ১৯৯৮ খ্রিষ্টাব্দে ৩৫ নং ভামিয়া পোড়াকাটলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পোড়াকাটলা,দূর্গাবাটী ও ভামিয়া গ্রামের আপামর জন মানুষের উপস্থিতিতে পড়ন্ত বিকেলে নিন্ম মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের স্বপ্নটি তিনি ব্যক্ত করেন।অত্র সভায় সভাপতিত্ব করেন পোড়াকাটলা গ্রামের সর্বজন শ্রদ্ধেয় শ্রী অমূল্য কৃষ্ণ ঘরামী এবং প্রধান অতিথির আসন গ্রহণ করেন তৎকালীন ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জি.এম.লিয়াকত হোসেন।প্রয়োজনীয় শিক্ষক,শিক্ষার্থী,ভূমি ও অবকাঠামোগত ব্যাখ্যা উপস্থাপন করেন উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গ।আর শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ স্বপ্নদ্রষ্টারস্বপ্ন পূরণে এলাকার শিক্ষার হার মান উন্নয়ন বাড়ানোর প্রেক্ষিত সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন।উৎসাহী উপস্থিতি তাৎক্ষনিক স্থান নির্বাচন পূর্বক ভূমিদানের জন্য ঐতিহ্যবাহী বিশ্বাস বংশের প্রতি উদাত্ত আহবান জানান। শিক্ষা হিতৈষী ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজ সেবক ডাক্তার অমলেন্দু বিশ্বাস,বাবু সুনীল বরণ বিশ্বাস,বাবু ব্রজেন্দ্র নাথ বিশ্বাস,বাবু তেজেন্দ্র নাথ বিশ্বাস,বাবু দীপক কুমার বিশ্বাস বাবু অসিত বরন বিশ্বাস,বাবু অসীম কুমার বিশ্বাস,বাবু অমিত কুমার বিশ্বাস এবং বাবু স্বপন কুমার বিশ্বাসের স্বতঃস্ফূর্ত ১.০০ (একর) ভূমি নিস্বার্থ রেজিঃ কোবলা মূলে দানের ঘোষনা প্রদান করেন।অধিকাংশ উপস্থিতি বরেণ্য শিক্ষাবিদ বাবু অসীম কুমার জোয়ারদার,বাবু পরিমল চন্দ্র মন্ডল, বাবু মৃনান কান্তি বিশ্বাস , বাবু তেজেন্দ্র নাথ মন্ডল,বাবু বীরেন্দ্র নাথ বিশ্বাস,শেফালী রাণী,বাবু সুধাংশু শেখর মিস্ত্রী,জনাব মোঃ মজিদ গাজী,গাজী আব্দুস সবুর, বাবু মুরারী মোহন ঘরামী,বাবু শচীন ঘরামী,বাবু দীনদয়াল গাইন এবং সামাজিক ব্যক্তিত্ব স্বরুপদাস গাইন,দীনেশ বিশ্বাস,প্রভাস হালদার,দেবদুলাল বিশ্বাস,কৃষ্ণপদ ঘরামী,ভূপতি ভুষন ঘরামী,ব্রজেন্দ্র নাথ ঘরামী,অবনী জোয়ারদার ,মৃনাল কান্তি মন্ডল ,নগেন্দ্র নাথ সরদার ,অনাদী বিশ্বাস, কৃষ্ণপদ মন্ডল ও নীলকান্ত রপ্তান ।আড়পাংগাশিয়া পি.এন.মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু অসীম কুমার জোয়ারদারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দ্বায়িত্ব পালনের অনুরোধ জানালে তিনি তা সানন্দে পালনের অভিপ্রায় ব্যক্ত করেন। ফলে তিনি হন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।সাথে সাথে যোগ্যতা কাঠামোর আওতায় ইচ্ছুক ব্যক্তিদের শিক্ষক হিসেবে বিধি মাফিক নিয়োগের মতামত সিদ্ধান্ত গৃহীত হয় এবং স্থানীয় এভারগ্রীন ক্লাবে ১৯৯৯খ্রিঃ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ,৭ম ও ৮ম শ্রেণির শিক্ষা কার্যক্রম চালুর প্রস্তাব গৃহীত হয়।
এরপর ব্যবস্থাপনা পর্ষদ গঠন,সরকারি বিধি মাফিক পাঠদান কার্যক্রম স্বীকৃতি অনুমোদন ইত্যাদি বাস্তবায়ন স্বাপেক্ষে মাধ্যমিক পর্যায়ে উন্নিত করন এবং অব্যাহতভাবেই সকল কার্যক্রম বিধান মাফিক অনুসরণ পূর্বক বিদ্যালয় কাঙ্খিত সুফল অর্জন করে পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করা হয়। সাথে সাথে অত্র বিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য বৃহত্তর অনুদান দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।যেহেতু তিনি বিদ্যালয়টি প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছেন এবং বৃহত্তম অনুদান দেওয়ার ঘোষনা দিয়েছেন সেহেতু অত্র সভা তাকে অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবে ঘোষনা করেন।
